রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪২৭ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন রয়েছে। বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগে ৮৯, মিরপুর বিভাগে ৮২, মতিঝিল বিভাগে ৫৫, ওয়ারী বিভাগে ৫৪, লালবাগ বিভাগে ৫৩, গুলশান ও উত্তরা বিভাগে ৩৫ জন করে এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে ৩ জনকে। আইন অনুযায়ী গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।