মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়, মিরপুর টেস্টেই শান্তর নজর হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের একাংশ সীতাকুণ্ডে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ৩৫ উড়োজাহাজ কিনতে পরামর্শক নিয়োগে মাত্র ৮ দিন সময় দিল বিমান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু টোকিওতে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি সার্বিয়ায় ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়: নাহিদ ইসলামের অভিনন্দন বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর সমঝোতা সীতাকুণ্ডে বিকল বাসযাত্রীদের লরিচাপায় পাঁচজন নিহত

টানা ৯০ দিন জামাতে নামাজ

Reporter Name / ৪৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদে এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। নিয়মিত জামাতে নামাজ আদায়ে শিশু-কিশোরদের উৎসাহিত করতে টানা ৯০ দিন মসজিদে নামাজ পড়ার শর্ত দেওয়া হয়েছিল। এই শর্ত সফলভাবে পূরণকারী ৩২ জন শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের কাছে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সহসভাপতি ছালেহ আহাম্মদ মজুমদার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর ডুমুরিয়া দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার ও হাফেজ মাওলানা মো. আরমান। পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব হাজারী সবুজ, সিরাজ উল্লাহ পারভেজ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদারসহ কমিটির অন্যান্য সদস্যরা সক্রিয় তত্ত্বাবধানে ছিলেন।

আয়োজকদের মতে, ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের ইসলামের অনুশাসনের প্রতি আকৃষ্ট করা এবং মসজিদমুখী করার লক্ষ্যেই এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার পাওয়া ৩২ কিশোর এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। তাদের অনেকেই ভবিষ্যতেও নিয়মিত জামাতে নামাজ আদায়ের পাশাপাশি সমবয়সীদের নামাজের প্রতি উৎসাহিত করার অঙ্গীকার করেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এটি শিশুদের ধর্মীয় চর্চা ও নৈতিক মূল্যবোধ গঠনে অনন্য ভূমিকা পালন করবে এবং এলাকায় মসজিদকেন্দ্রিক সামাজিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা