বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ

বরিশালের চৌমাথায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর জনগুরুত্বপূর্ণ চৌমাথা এলাকাকে অবৈধ দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। এরপর ক্রমান্বয়ে বিএম কলেজ এলাকা এবং চৌমাথা লেক পাড়ের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। এ সময় সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাটবাজার শাখার প্রধান রেজাউলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখল করে রাখা ক্ষুদ্র দোকান ও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করা হয়েছে।

নগরের পরিবেশ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজকের কার্যক্রম চালানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। তিনি সাংবাদিকদের জানান, জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাসিন্দাদের অনেকের অভিযোগ, এসব এলাকায় আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযানের দু-একদিন পার হতে না হতেই প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ফের ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। ফলে স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর মধ্যে সংশয় রয়েই গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা