মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু টোকিওতে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি সার্বিয়ায় ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়: নাহিদ ইসলামের অভিনন্দন বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর সমঝোতা সীতাকুণ্ডে বিকল বাসযাত্রীদের লরিচাপায় পাঁচজন নিহত বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিল সরকার সাপ ধরে হাসপাতালে বৃদ্ধ: গোখরা কামড় খেয়েও দমে যাননি তিনি ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য: টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ প্রকাশ

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয়রা উপজেলা প্রশাসন কমপ্লেক্সের পূর্ব পাশে ভবানীপুর মেঘনা তীর সংরক্ষণ ব্লকের কাছে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে দৌলতখান থানা ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানিয়েছেন, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে দেশের প্রতিটি থানায় এ সংক্রান্ত বেতার বার্তা বা ওয়্যারলেস ম্যাসেজ পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা