বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পূজার ছুটিতে সপরিবারে রাজশাহী ভ্রমণের সময় নাটোরের সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তার আট বছর বয়সী মেয়ে তাসফিয়া। শহিদুল ইসলাম মাগুরার ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা এই ব্যাংক কর্মকর্তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও তার মেয়ে তাসফিয়া (৮) নিহত হন।

দুর্ঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম এবং এগারো বছর বয়সী ছেলে লাবিব গুরুতর আহত হয়েছেন। রুবিনা বেগম পটুয়াখালীর সুবিদখালী পূবালী ব্যাংক শাখায় কর্মরত রয়েছেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে নাটোরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম ও ছেলে লাবিব (১১) গুরুতর আহত হয়েছেন।

নিহত শহিদুল ইসলামের ছোট ভাই হিরন হাওলাদার জানান, পূজার ছুটিতে পরিবারের সবাই রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে বাবা ও মেয়ের মরদেহ দাফন করা হবে। মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ রাখা হয়েছে এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা