বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ শেফিল্ড কোচ

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বুধবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে শেফিল্ড ইউনাইটেড। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে দারুণভাবে ফেরার চেষ্টা করেছিল শেফিল্ড, কিন্তু শেষ পর্যন্ত হারের তিক্ততা সঙ্গী হয়েছে তাদের। এই হারের হতাশার পাশাপাশি দলটির প্রধান কোচ ক্রিস ওয়াইল্ডার চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর পাওয়া বিতর্কিত লাল কার্ডটি নিয়ে। হামজা প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকাতে গিয়ে কার্যত আর কোথাও যাওয়ার সুযোগ পাননি বলেই মনে করেন শেফিল্ড কোচ। কাভুমা-ম্যাককুইন হামজার পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে যাওয়ার পর পড়ে যান। তার মতে, ওই পরিস্থিতিতে হামজার পক্ষে সংস্পর্শ এড়ানোর সুযোগ খুব বেশি ছিল না। রেফারির সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ম্যাচ শেষে ওয়াইল্ডার রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তার দাবি, রেফারি প্রথমে ইঙ্গিত দিয়েছিলেন যে হামজাকে মাঠ থেকে বহিষ্কার করা হবে না। অথচ পরবর্তীতে সেই সিদ্ধান্তই পরিবর্তন করা হয়। নিজের ক্ষোভ চেপে না রেখে ওয়াইল্ডার বলেন, হামজা আসলে কোথায় যাবে? তিনি নিজের প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক থাকার কথা উল্লেখ করে জানান, সাম্প্রতিক সময়ে অনেকগুলো সিদ্ধান্তই তাকে অবিশ্বাস্যভাবে হতাশ করেছে। রায়ান কাভুমা-ম্যাককুইনের সঙ্গে ফাউলের ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হামজাকে।

ওয়াইল্ডার পুরনো একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, অতীতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে জার্সিতে টান দেওয়ার ঘটনায় পেনাল্টি দেওয়া হয়েছিল। এমনকি সেই ম্যাচে চতুর্থ রেফারিও জার্সি টানার বিষয়টি স্বীকার করেছিলেন। অথচ বর্তমান ম্যাচে রেফারির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি ছিল একেবারেই ভিন্ন এবং বিভ্রান্তিকর। তিনি ইঙ্গিত দেন যে, মাঠের এসব বিতর্কিত ও অসংলগ্ন সিদ্ধান্তগুলো দলের পারফরম্যান্স এবং ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সেই ম্যাচের ৯৩ মিনিটে জার্সি ধরে টানার ঘটনায় ওয়েস্ট হ্যাম পেনাল্টি পেয়েছিল বলে উল্লেখ করেন ওয়াইল্ডার। ওয়াইল্ডারের মতে, সিদ্ধান্তটি ছিল কঠোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা