বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে আকাশে ওড়ার এক দুঃসাহসিক কীর্তি গড়ে বিশ্ব রেকর্ড করেছেন হেলগা ডাফি। ‘উইং ওয়াক’ বা বিমানের ডানার ওপর দাঁড়িয়ে ওড়ার মাধ্যমে সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন তিনি। ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের সিরেনসেস্টারের আরএফসি রেন্ডকম্ব এয়ারফিল্ডে এই অভাবনীয় কাজটি সম্পন্ন করেছেন হেলগা। একই সঙ্গে এই সাহসিকতার মাধ্যমে তিনি উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তাকে সনদ দিয়ে সম্মানিত করেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেলগা জানিয়েছেন, ৯৭ বছর বয়সী বেটি ব্রোমেজকে একইভাবে বিমানের ডানায় দাঁড়িয়ে উড়তে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সাত ভাইবোনের মধ্যে সবার বড় হেলগা বলেন, তার বাবা সব সময় সন্তানদের কাছ থেকে সেরাটা আশা করতেন। তিনি বিশ্বাস করেন, আজ বেঁচে থাকলে তার বাবা এই অর্জনে নিশ্চয়ই অনেক গর্বিত হতেন। বাবার প্রত্যাশা পূরণের লক্ষ্য থেকেই তিনি বরাবর নিজের কাজের প্রতি অবিচল ছিলেন।

এই দুঃসাহসিক অভিযানের সময় হেলগার দুই ভাতিজি জ্যাকি রোজ এবং জুলি প্রিস সেখানে উপস্থিত ছিলেন। তারা হেলগাকে একজন স্পষ্টভাষী ও স্বাধীনচেতা নারী হিসেবে বর্ণনা করেছেন। জ্যাকি জানান, হেলগা দীর্ঘদিন ধরেই নতুন ও চ্যালেঞ্জিং কিছু করার ইচ্ছা পোষণ করছিলেন। তিনি সবাইকে প্রমাণ করে দেখাতে চেয়েছেন যে, ৯৯ বছর বয়সেও তিনি তার চিরচেনা সেই সাহসী মানুষটিই আছেন।

হেলগার এই উদ্যোগটি তার পরিবারের কাছে অত্যন্ত আবেগঘন। কারণ, যে উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য হেলগা অর্থ সংগ্রহ করছেন, সেই অ্যাম্বুলেন্সেই তাদের মাকে জীবনের শেষ সময়ে হাসপাতালে নেওয়া হয়েছিল। দাতব্য সংস্থাটির প্রতিনিধি স্যাম কনওয়ে হেলগার এই অনন্য সাহসিকতার প্রশংসা করে তাকে ‘কিংবদন্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। বয়স যে স্বপ্ন ও অদম্য সাহসের পথে বাধা হতে পারে না, ৯৯ বছর বয়সী হেলগা ডাফি তা বাস্তবে প্রমাণ করে দেখালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা