মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে ইস্তফা দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন এবং উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন। সোমবার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুকে নিজের পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, তিনি কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্য লক্ষ্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলনের প্রয়োজন হলে, এই সুশীল সমাজ বিদেশ থেকে দেশে ফিরে এসে সেই সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করবেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইশরাক জানান, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে তিনি মাদকের বিরুদ্ধে আরও প্রবল উদ্দীপনা নিয়ে মাঠে নামবেন। তিনি বলেন, এর ফলে মাদকের বিরুদ্ধে চলমান পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। এছাড়া দেশজুড়ে ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক শক্তি বাড়াতে তিনি বিভিন্ন জেলা সফর করবেন। তিনি তার মাদক নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লিখেন, পদ থেকে সরে এলেও মাদকবিরোধী লড়াই অব্যাহত থাকবে।