সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে বিরোধী দল কোনো ধরনের সহযোগিতা করছে না। তিনি বলেন, তারা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাইছেন, যা অনেকে সংস্কার হিসেবে অভিহিত করছেন। এই সংস্কার নিয়ে বিরোধী দলের আপত্তি না থাকলেও কার্যত সহযোগিতার অভাব রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বিরোধী দলীয় নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আমরা শুনেছি গতকাল বিরোধী দলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। আমি বলব, তারা যেন ১৮ কোটি জনগণকে সহযোগিতা করেন। আমরা চাই বিরোধী দল হিসেবে তারা গঠনমূলক সমালোচনা করুক এবং সরকারের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দিক।’
তিনি আরও বলেন, রাজপথের রাজনৈতিক বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারের কাজে অংশগ্রহণের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিরোধী দলের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে’—বলেন তিনি।