বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি আবাসিক ভবনে ডিজে পার্টি ও মাদকের আসর পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে পুলিশ হাউজিং-১-এর ওই ফ্ল্যাট থেকে নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন। গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন, ওই ভাড়া বাসায় নিয়মিত ডিজে পার্টির আড়ালে মাদক কেনাবেচা ও সেবন চলছিল। সেখানে অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল।

ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়, যাদের মধ্যে একজন আফগান নাগরিকও রয়েছেন। তলাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, বোতলজাত মদ, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসাটিতে বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করার প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও আছেন। এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, অতিরিক্ত ডিআইজি জহির অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। একজন হোস্ট ও কোহোস্ট মিলে জায়গাটি পরিচালনা করতেন। অভিযানে কোহোস্ট মাহবুবুল আলমকে আটক করেছে পুলিশ। চুক্তির শর্ত অনুযায়ী, ওই বাসাটি পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিয়ে যে অর্থ আয় হতো, তার ৭০ শতাংশ অংশ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির নিজে। এয়ারবিএনবিকে ভাড়া দেয়া হলেও ওই বাসা থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ নিতেন জহির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা