মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্বিয়ায় ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়: নাহিদ ইসলামের অভিনন্দন বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর সমঝোতা সীতাকুণ্ডে বিকল বাসযাত্রীদের লরিচাপায় পাঁচজন নিহত বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিল সরকার সাপ ধরে হাসপাতালে বৃদ্ধ: গোখরা কামড় খেয়েও দমে যাননি তিনি ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য: টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ প্রকাশ ব্যালন ডি’অর কি এবার এমবাপের হাতে উঠছে? আকামার মেয়াদ ফুরোলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাড়িতে ডিবি অভিযান, আটক ৮৪

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাজধানীর ভাটারা এলাকার পুলিশ হাউজিং-১ এ অবস্থিত পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের তিনতলা বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। সোমবার গভীর রাতে পরিচালিত ওই অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ সর্বমোট ৮৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে এক আফগান নাগরিক ও এক পুলিশ কর্মকর্তার দুই মেয়েও রয়েছেন। বাড়িটি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার হওয়ায় স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে প্রকাশ্যে নানা অপকর্ম চললেও প্রশাসন ছিল নীরব। বাড়িটি এক পুলিশ কর্মকর্তার হওয়ায় ভয়ে কেউ ওদিকে তাকানোর সাহসও পেত না। পুলিশ কর্মকর্তার বাড়িতে অবাধে অপকর্ম চললেও এতদিন প্রশাসন ছিল নিশ্চুপ, এমন দাবি স্থানীয়দের। তার বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও। আটকদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।

ডিবি সূত্রে জানা গেছে, এয়ারবিএনবি (Airbnb) অ্যাপের মাধ্যমে অনলাইনে কক্ষ ভাড়া দেওয়া হতো সাড়ে ছয় কাঠা জমিতে নির্মিত এই বাড়িতে। সেখানে নিয়মিত ডিজে পার্টির নামে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবন চলত। অভিযানকালে ঘটনাস্থল থেকে গাঁজা, ইয়াবা, মদ, ইয়াবাসেবনের সরঞ্জাম এবং কনডম উদ্ধার করা হয়েছে। বাড়িটির দেখাশোনার দায়িত্বে ছিলেন মাহবুব আলম নামের এক কো-হোস্ট। অনলাইনের এই ভাড়া থেকে প্রাপ্ত আয়ের ৭০ শতাংশ পেতেন অতিরিক্ত ডিআইজি জহির এবং বাকি ৩০ শতাংশ পেতেন ওই কো-হোস্ট। মদ, নারী ও অসামাজিক কার্যকলাপ—সবই চলত ফ্রি স্টাইলে। অনলাইনে এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে ভাড়া দেওয়া ওই বাড়ি থেকে আয়ের ৭০ ভাগ যেত জহিরের অ্যাকাউন্টে, আর বাকিটা নিতেন তার নিয়োগ দেওয়া কো-হোস্ট মাহবুব। মদ, গাঁজা, কনডমসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।’। জানা গেছে, এয়ারবিএনবি হলো একটি অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিশ্বজুড়ে মানুষ তাদের বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা বা রুম স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য পর্যটক বা অতিথিদের কাছে ভাড়া দিতে পারেন এবং অতিথিরা বুকিং করতে পারেন।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, ভাটারা এলাকার ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালানো হয়।

সাড়ে তিন কাঠার ওপর কনটেইনার দিয়ে তৈরি অংশসহ পাঁচ রুমের এই বাড়িটি অনলাইনে বুকিং নিয়ে উঠতি বয়সি তরুণ-তরুণীদের কাছে ভাড়া দেওয়া হতো। প্রতি রুমে ১০ জন থাকার সুযোগ থাকলেও অতিরিক্ত প্রতি ব্যক্তির জন্য ৬০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হতো। দুপুর ১২টা থেকে পরদিন সকাল পর্যন্ত চলা এসব ডিজে পার্টি থেকে মাসে ১৮ থেকে ২০টি প্রোগ্রামে আয় হতো প্রায় লাখ টাকা করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে কেউ রাত্রিযাপন করতেন, আবার কেউ পার্টি করতেন। একেকটি রুম ১০ জনে ভাড়া নিতো।

অভিযানের পরদিন মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ভাটারা এলাকায় তার সাড়ে ছয় কাঠা জমি কেনার আয়ের উৎস অনুসন্ধানে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এছাড়া ভাটারা থানা এলাকায় তার সাড়ে ছয় কাঠা জমি কেনার টাকার উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির জানান, তিনি অনলাইনের নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়িটি ভাড়া দিতেন এবং অসৎ উদ্দেশ্যে এটি দেওয়া হয়নি। তিনি বলেন, জন্মদিনের পার্টির কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল, তবে ভেতরে তারা মদ বা অসামাজিক কিছু করবে তা জানা ছিল না। তবে নিজের বাড়িতে কোনো অবৈধ কাজ হয়ে থাকলে তার দায় তিনি এড়াতে পারেন না বলেও স্বীকার করেন। কিন্তু তারা যে এ ধরনের কাজ করবে বা মদ আনবে, সেটা তো আমি জানতাম না।’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা