বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনায় দেশজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা সদ্য পদত্যাগী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া কথোপকথনের বিস্তারিত তুলে ধরেছেন। ঘটনার পর ১২ ঘণ্টা পার না হতেই প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। প্রধানমন্ত্রী কখন, কোথায় ডেকেছিলেন আর কী বলেছিলেন এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন ইশরাক হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ইশরাক হোসেন অস্ত্র হাতে মাদকাসক্ত ও বিক্রেতাদের তাড়া করছেন।

ইশরাক জানান, ঘটনার দিন দুপুরে প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছিলেন। দীর্ঘ সময় একান্তে বিভিন্ন বিষয়ে আলোচনার পর মন্ত্রিসভার বৈঠকের সময় হলে প্রধানমন্ত্রী সভাকক্ষে চলে যান। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে ইশরাক ক্যাবিনেট কক্ষের পাশেই অবস্থান করছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে নির্ধারিত আসনে বসিয়ে সভায় অংশ নিতে বলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবারও তাদের মধ্যে আলোচনা হয় এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা একান্তে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপর ক্যাবিনেট মিটিংয়ের সময় হয়ে যাওয়ায় তিনি উঠে সেখানে চলে যান। ক্যাবিনেটের পাশের একটি কক্ষে বসে ছিলাম, যাতে মিটিং শেষ হলে আমরা আবার আলোচনা চালিয়ে যেতে পারি। কারণ, আমাদের কথোপকথন তখনও শেষ হয়নি।

নিজের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে দলের প্রতি কোনো ক্ষোভ আছে কি না এমন প্রশ্নে ইশরাক হোসেন জানান, দল কখনোই চাইবে না মন্ত্রিসভার কোনো সদস্য এভাবে পদত্যাগ করুক। তার অভিযোগ, পরিকল্পিতভাবে একটি চক্র বা সিন্ডিকেট তাকে এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করছে। তারা যে কোনো উপায়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমার নেতা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।’। তারা আরও বলেছেন, আপনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমরাও আপনার সঙ্গে থাকতে চাই। ইশরাক বলেন, শনিবার ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে ইশরাক হোসেনের নিরাপত্তা ঝুঁকি এবং মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণ করতে পারে, এমন আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। তিন-চারটি দৈনিক পত্রিকা পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেট তৈরি করেছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশের একটি মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক ও তার সহযোগীরা। ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ইশরাক দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় হামলার আশঙ্কা ছিল এবং মাদক কারবারিদের গুলিবর্ষণের ঝুঁকি থাকায় আত্মরক্ষার্থেই তিনি সরকারি নিরাপত্তারক্ষীদের সহায়তায় অস্ত্র প্রদর্শন করেছিলেন। প্রসঙ্গত, গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে ১৭ অক্টোবর মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। তবে তাৎক্ষণিক বিবৃতিতে ইরশাক দাবি করেছিলেন, এ ধরনের সংবাদ সর্বৈব মিথ্যা। এটি এখন একটি ব্যাধিতে পরিণত হয়েছে এবং সব জায়গায় ছড়িয়ে পড়ছে।

এই ঘটনার পর ব্যাপক সমালোচনা তৈরি হলে রোববার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে বিভিন্ন মহলে খবর ছড়িয়ে পড়ে। শুরুতে এমন খবরকে মিথ্যা দাবি করলেও, সোমবার সকালে ইশরাক পদত্যাগের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান। এর মাধ্যমে মন্ত্রিসভায় যোগদানের মাত্র ৯ মাসের মাথায় ইশরাক হোসেন তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। শপথ নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় সেদিনই তারেক রহমানের মন্ত্রিসভা ছাড়লেন ইশরাক।

বিরোধী রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে ইশরাক জানান, ২০২০ সাল থেকে তার সঙ্গে কাজ করা নেতাকর্মীরা তাকে সেই অবস্থানে দেখতে চেয়েছেন এবং তাদের প্রত্যাশা এখনো অটুট আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা