বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে এ রুটের সকল বেসরকারি বাস চলাচল স্থবির হয়ে পড়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হঠাৎ কোনো পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ হওয়ায় জরুরি প্রয়োজনে ঢাকা গমনেচ্ছু হাজার হাজার যাত্রী বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন।

মালিক সমিতির নেতারা জানান, সম্প্রতি নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর যাত্রীসেবার মানোন্নয়নে পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়। শুরুতে ঢাকার মালিকরা এতে একমত পোষণ করলেও পরে তারা চুক্তি ভঙ্গ করেন। কিশোরগঞ্জের মালিকরা নিয়ম অনুযায়ী নতুন বাস নামালেও ঢাকার মালিকরা পুরোনো বাস সরাননি; উল্টো এ রুটে অতিরিক্ত দুটি বাস যুক্ত করে উত্তেজনা তৈরি করেন।

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই বিরোধের জেরে শনিবার ঢাকায় কিশোরগঞ্জের পরিবহনগুলোর সব কাউন্টার বন্ধ করে দেন ঢাকার মালিকপক্ষ। এরই প্রতিবাদে এবং পরিস্থিতি মোকাবিলায় রোববার সকাল থেকে মহাখালীগামী সব বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতি।

মালিক সমিতির তথ্যমতে, এই ধর্মঘটের আওতায় অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্লাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি মিলিয়ে মোট ২৩৭টি বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা