শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লা লিগার দ্রুততম ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মৃত্যু, আহত ৩ রাজধানীর বাজারে শীতের সবজির চড়া দাম, অস্বস্তিতে সাধারণ ক্রেতারা ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী ও ক্ষতিকর: ইসলামী আন্দোলন যাত্রাবাড়ীতে কিশোর মৃত্যু: এসআরবির বক্তব্য প্রত্যাখ্যান পরিবারের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মনোহরদীতে মাছের পোনা অবমুক্ত করলেন এ্যাব মহাসচিব প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন

জামায়াত আমির |: মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্বে আপস নয়

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে দেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, বন্দর সংক্রান্ত সব কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য জাতির সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে। এ ধরনের কোনো স্পর্শকাতর বিষয়ে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

অতীতে ট্রানজিট ও করিডোরসহ বিভিন্ন নামে নানা সুবিধা দেওয়া হলেও বাংলাদেশ তার প্রত্যাশিত সুফল পায়নি বলে উল্লেখ করেন জামায়াত আমির। তিনি বন্ধুরাষ্ট্রগুলোর উদ্দেশ্যে বলেন, জাপান কিংবা চীন—যেই হোক না কেন, যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষায় সরকার কোনোভাবেই আপস করতে পারে না। বর্তমান সরকারের ব্যর্থতা বা আপসকামিতা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সরকারকে আরও সজাগ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা