শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রায়হান হত্যায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, পলাতক পাঁচ অভিযোগে জড়িত ব্যক্তি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন সরকারি নীতিমালা ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘হাস্যকর ও বিপজ্জনক’, বলছে কাতার যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইট মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট লাগানোর সময়সীমা বাড়ানোর প্রস্তাব বিআরটিএ-এর যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকা প্রধানমন্ত্রীর বিমান, নেমে এলেন যাত্রীরা তাহসিফের রহস্যজনক মৃত্যুতে দিশেহারা পরিবার, খুঁজছে উত্তরের সন্ধি জামায়াত আমির |: মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্বে আপস নয় ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকা প্রধানমন্ত্রীর বিমান, নেমে এলেন যাত্রীরা

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক জটিলতায় পড়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় থাকলেও যাত্রা শুরুর প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির কথা জানান। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বিমানটিকে পুনরায় টারমাকে ফিরিয়ে নেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করে পাইলট কন্ট্রোল টাওয়ারের সহায়তায় উড়োজাহাজটি পার্কিং এলাকায় ফিরিয়ে আনেন। এই যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন। ফ্লাইটের অন্য যাত্রীদেরও নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের লাউঞ্জে স্থানান্তর করা হয়েছে। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

ফ্লাইটটির পাইলট ইমামুল জানান, ত্রুটি সারাতে প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল কাজ শুরু করেছে। প্রাথমিক মূল্যায়নে প্রকৌশলীরা জানিয়েছেন, মেরামত সম্পন্ন করতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে উড্ডয়নের বিষয়টি সম্পূর্ণভাবে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামতের সফলতার ওপর নির্ভর করছে। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত করে তা মেরামতে ব্যস্ত রয়েছেন। নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে বিমানের ডানার স্পয়লারের ত্রুটি মেরামত ও চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের পুনরায় বিমানে আরোহণের বিষয়টি কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে। পাশাপাশি উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা