বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয়রা উপজেলা প্রশাসন কমপ্লেক্সের পূর্ব পাশে ভবানীপুর মেঘনা তীর সংরক্ষণ ব্লকের কাছে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে দৌলতখান থানা ও নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানিয়েছেন, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে দেশের প্রতিটি থানায় এ সংক্রান্ত বেতার বার্তা বা ওয়্যারলেস ম্যাসেজ পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা