শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিচার বিভাগের বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা: আইনমন্ত্রী আসাদুজ্জামান বাকেরগঞ্জে গৃহবধূকে নিপীড়নের অভিযোগ, থানায় মামলা না নেওয়ার দাবি নিষেধাজ্ঞা শেষে ইলিশের ছড়াছড়ি বাজারে, কর্মচঞ্চল উপকূলের জেলেরা রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু কাল প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল লা লিগার দ্রুততম ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মৃত্যু, আহত ৩ রাজধানীর বাজারে শীতের সবজির চড়া দাম, অস্বস্তিতে সাধারণ ক্রেতারা ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী ও ক্ষতিকর: ইসলামী আন্দোলন

বেইলি রোডে ফখরুদ্দীনকে ৫ লাখ টাকা জরিমানা

Reporter Name / ২৪৪ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

রাফিউ মল্লিক।।

বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করায় রাজধানীর বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএসটিআইয়ের সহযোগিতায় র্যাব-৩ এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, অভিযানে দেখা যায়, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট মজুত রাখা হয়েছে। কর্মচারীরা জানান, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করা হয়। এ কারণে বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একই এলাকার এইচ এস বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রয় করায় শান্তিনগর বাজারে ৮ মাংস ব্যবসায়ীকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা