সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইয়েমেনে সব ধরনের ইরানি পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল স্বীকৃত সরকার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ: স্বচ্ছ তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে আমিরাত? ঢাকার যানজট ও হকার সমস্যা নিরসনই বড় চ্যালেঞ্জ: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন ঢাকার দুই সিটিতে নাসির ও আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির ভারত নিয়ে সবসময় চিন্তার দরকার নেই, নিজেদের কথাও ভাবতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিকের মৃত্যু প্রেক্ষাপট: সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকের নিরপেক্ষ অবস্থান ঘোষণায় হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চুর ধন্যবাদ ও অভিনন্দন।

হাজীগঞ্জ প্রতিনিধি / ১৫৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার সংসদে আইন পাস করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন এসেছে। নতুন এই আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রার্থী বা প্রতীক (মার্কা) থাকবে না।

এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় হাজীগঞ্জ পৌরসভা বিএনপির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোমিনুল হক।

সাম্প্রতিক সময়ে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। সম্ভাব্য মেয়র প্রার্থীরা মাঠপর্যায়ের প্রচারণায় নিজেদের সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট ও সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করায় জনমনে একধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে হাজীগঞ্জ পৌরসভার ওই সভায় এমপি মহোদয়ের একটি স্পষ্ট ঘোষণায় সমস্ত ধোঁয়াশার অবসান ঘটেছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোমিনুল হক দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, পৌরসভা নির্বাচনে তাঁর ব্যক্তিগত কোনো পছন্দের প্রার্থী নেই। তিনি ব্যক্তিগতভাবে কাউকে কোনো ধরনের সমর্থন দেননি এবং ভবিষ্যতেও দেবেন না। মাঠপর্যায়ের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই তাঁর মেয়র—এমনটাই সাফ জানিয়ে দেন তিনি।

সংসদ সদস্যের এই যুগোপযোগী ও নিরপেক্ষ ঘোষণায় জনগণের মাঝে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর হয়েছে এবং সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দিত হয়েছেন।

এই বিষয়ে হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চু ব্যক্তিগতভাবে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হককে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন। পাশাপাশি, তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন এমপি মহোদয় আগামী ৫ বছর তাঁর উপর অর্পিত দায়িত্ব সফলভাবে পরিচালনা করে চাঁদপুর-এলাকার মানুষের কল্যাণ সাধন করতে পারেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা