চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে সম্পূর্ণ লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে আগের নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়েছে।
I AM A
JOURNALIST, MD: ISHAQ HOSSAIN (SAJEEB)
THE,FOUNDER, EDITOR,AND PUBLISHER OF SOTTYERALO24.COM