বান্দরবান জেলার লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সংগঠনের সাধারণ সদস্যদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন প্রতিদিনের সংবাদের মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, দৈনিক পূর্বদেশ ও ডেইলি পোস্ট পত্রিকার মো. নুরুল করিম আরমান।
কমিটির অন্যান্য পদের মধ্যে কালের কণ্ঠের মো. তানফিজুর রহমান সহসভাপতি, জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক খবরের মুহাম্মদ নবীর উদ্দিন সাংগঠনিক সম্পাদক এবং ডেইলি সানের সাহাব উদ্দিন রিটু অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন ও মংছিংপ্রং মার্মা।
নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন জানিয়েছেন, নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর মেয়াদে সংগঠনের যাবতীয় দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।