ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্সের প্যারিসের ওবারভিলিয়ে এলাকায় আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত বিশিষ্ট সিনিয়র সাংবাদিক শামীম আল আমিন।
নতুন এই কমিটিতে নিউজ টোয়েন্টিফোরের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জী সভাপতি এবং জিটিভির ফ্রান্স প্রতিনিধি মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহসভাপতি হিসেবে থাকছেন নয়ন মামুন (দেশ টিভি) ও জুনেদ ফারহান (চ্যানেল ইউরোপ)। কার্যকরী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক অর্থকাগজের ফ্রান্স প্রতিনিধি মাজহারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে টিবিএন২৪-এর ফ্রান্স প্রতিনিধি শেখ সামিরাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সাধারণ সদস্যরা হলেন শামসুল ইসলাম (ফ্রান্স দর্পণ), আব্দুল আজিজ সেলিম (টুডে সিলেট ২৪), সেলিম (নবকণ্ঠ), মো. জাকির হোসেন (বিয়ানীবাজার টোয়েন্টিফোর ডটকম), রেজাউল করিম (সিলেট রিপোর্ট ডটকম), খন্দকার জামিল আবেদ (নবকণ্ঠ) এবং সাইদুল ইসলাম অপু (সিলেট ভয়েস)।