দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করার লক্ষ্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই দুই টেস্টের সিরিজে পূর্ণ পয়েন্ট অর্জনই ক্যারিবীয়দের মূল উদ্দেশ্য। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের প্রধান কোচ ড্যারেন স্যামি বিষয়টি নিশ্চিত করেছেন। আর এ লক্ষ্য অর্জনে দুই ম্যাচেই জয় চায় ক্যারিবীয়রা।
চলতি মাসের শেষভাগে বাংলাদেশ সফরের লক্ষ্যে বুধবার দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। কোচ ড্যারেন স্যামি স্পষ্ট জানিয়েছেন, ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের অবস্থান অনেকখানি ইতিবাচক হবে। বর্তমানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশ সফরকে তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। স্যামির ভাষায়, বাংলাদেশের মাটিতে তাদের মোকাবেলা করা সবসময়ই কঠিন এবং সেই চ্যালেঞ্জ নিতে তার দল পুরোপুরি প্রস্তুত রয়েছে। এরপরই নিজেদের পরিকল্পনা ও লক্ষ্যের কথা তুলে ধরে কোচ ড্যারেন স্যামি বলেন, ‘এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে আমরা সে লক্ষ্যের আরো কাছে পৌঁছাতে পারব। দুদলের পয়েন্ট ও অবস্থানের ব্যবধান স্পষ্ট হলেও বাংলাদেশের কন্ডিশনে লড়াই যে সহজ হবে নাÑসে বিষয়ে পুরোপুরি সচেতন ক্যারিবীয় কোচ।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, মাত্র দুটি জয়, আটটি হার ও দুটি ড্র নিয়ে তারা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে, যেখানে তাদের পয়েন্ট অর্জনের হার ২০.৮৩ শতাংশ। অন্যদিকে, ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ তালিকার চতুর্থ স্থানে রয়েছে। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় ক্যারিবীয় কোচ অতি আত্মবিশ্বাসে ভুগছেন না।
পারিবারিক বা ব্যক্তিগত কারণে আলজারি জোসেফ নিজে থেকেই নাম সরিয়ে নিয়েছেন, এছাড়া শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। নতুন মুখ হিসেবে ১৫ সদস্যের দলে প্রথমবার জায়গা পেয়েছেন কেভিন উইকহ্যাম। ১৮ অক্টোবর ঢাকায় পা রেখে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ৫ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখার পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। দুর্দান্ত ফর্মে থাকা সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক শাই হোপ পেয়েছেন বিশ্রাম।