মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু টোকিওতে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি সার্বিয়ায় ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়: নাহিদ ইসলামের অভিনন্দন বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর সমঝোতা সীতাকুণ্ডে বিকল বাসযাত্রীদের লরিচাপায় পাঁচজন নিহত বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক ক্রসফায়ার ঘিরে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিল সরকার সাপ ধরে হাসপাতালে বৃদ্ধ: গোখরা কামড় খেয়েও দমে যাননি তিনি ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য: টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ প্রকাশ

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থীসহ নিহত ২৯

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসের মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় অন্তত ২৮ জন শিশু ও একজন নারী শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনেরও বেশি মানুষ। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর কথা জানানো হলেও পরবর্তীতে নিহতের সংখ্যা ২৮ জনে গিয়ে দাঁড়ায়। হাসপাতালটিতে চিকিৎসার জন্য অন্তত ২০ শিশুকে নেওয়া হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জনের বেশি। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছেন। ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুল কর্মীদের সন্ধানে জোর তৎপরতা চলছে। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা