মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের একাংশ সীতাকুণ্ডে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ৩৫ উড়োজাহাজ কিনতে পরামর্শক নিয়োগে মাত্র ৮ দিন সময় দিল বিমান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু টোকিওতে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি সার্বিয়ায় ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়: নাহিদ ইসলামের অভিনন্দন বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর সমঝোতা সীতাকুণ্ডে বিকল বাসযাত্রীদের লরিচাপায় পাঁচজন নিহত বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক

মক্কায় মসজিদের পবিত্রতা নষ্টের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের মক্কায় মসজিদের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ন করে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে জানানো হয়েছে। আজেল নিউজের প্রতিবেদনে এই ঘটনা উঠে এসেছে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, অপরাধের পর নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরবর্তী আইনি প্রক্রিয়ায় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উপস্থাপন করা হয়। আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। সেই রায় বহাল থাকার পর রাজকীয় আদেশের ভিত্তিতে মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে। দেশের আইন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা