বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময়

হিলিতে বিপুল মাদকসহ আটক বিএনপি ও ছাত্রদলের চার নেতা

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের হিলিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা। উদ্ধার করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

আটক চারজন হলেন- হিলির মুহাড়াপাড়া গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহে আলম প্রধান (৫০), তার ছেলে ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন (২৮), পৌর ছাত্রদলের সদস্য শাহরিয়ার প্রধান রিফাত (২৫) এবং একই এলাকার ধরন্দা গ্রামের বাসিন্দা ও পৌর যুবদলের সদস্য বেলাল হোসেন (৩০)। অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ দল অংশ নেয়। প্রাথমিকভাবে মুহাড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়ায় দ্বিতীয় অভিযানটি সম্পন্ন হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকদ্রব্য মজুত করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মাঠে নামে। বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, অভিযানে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের পর মাদক আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা