বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী

প্রেসে ককটেল হামলা, উদ্বেগ জানিয়ে জামায়াতের তীব্র নিন্দা

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পত্রিকার নিজস্ব প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই হামলার ঘটনার প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সংবাদপত্রের ছাপাখানা বা গণমাধ্যম কার্যালয়ের মতো স্পর্শকাতর স্থানে এমন সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সরাসরি হুমকি। হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন এবং স্থানীয় পানের দোকানি রিনা খানম আহত হওয়ার ঘটনায় তিনি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোনো ধরনের সহিংসতা বা ভীতি প্রদর্শনের মাধ্যমে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে -সহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রেসের সামনে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। খবর পাওয়ার পরপরই তেজগাঁও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালালেও এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা