শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মৃত্যু, আহত ৩ রাজধানীর বাজারে শীতের সবজির চড়া দাম, অস্বস্তিতে সাধারণ ক্রেতারা ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী ও ক্ষতিকর: ইসলামী আন্দোলন যাত্রাবাড়ীতে কিশোর মৃত্যু: এসআরবির বক্তব্য প্রত্যাখ্যান পরিবারের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মনোহরদীতে মাছের পোনা অবমুক্ত করলেন এ্যাব মহাসচিব প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন বাংলাদেশি কর্মী নিয়োগের সংখ্যা নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন বলছে জাপান

আবরার ফাহাদ আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক: রাশেদ খাঁন

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের বিমূর্ত প্রতীক হিসেবে শহীদ আবরার ফাহাদকে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, দেশের মানুষ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, সেই লড়াইয়ে আবরার ফাহাদ আমাদের চেতনার ও সাহসের বাতিঘর হয়ে আছেন। তাকে নিয়ে আমরা গর্ববোধ করি।

এ সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দলটি কি প্রকৃতপক্ষে আবরার ফাহাদের চেতনাকে ধারণ করে? যদি তারা শহীদের চেতনা লালন করত, তবে যারা তাকে হত্যা করেছে, সেই খুনিদের আইনজীবী শিশির মনির কীভাবে জামায়াতের বড় নেতা হন? তিনি আরও যোগ করেন, যদি তারা ন্যায়বিচার চাইত, তবে শিশির মনিরকে কোনোভাবেই দল থেকে মনোনয়ন দেওয়া হতো না।

কবর জিয়ারতের সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মুস্তাফিজুর রহমান সুমসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা