বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ। প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে। রসিদ ছাড়া লাগেজ র‍্যাপিংয়ের সেবা প্রদান: ২০ হাজার টাকা জরিমানা ও চাকরিচ্যুত করার নির্দেশ। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা। হাজীগঞ্জ বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান: সাধুবাদ পেলেও যানজটের মূল কারণ নিয়ে প্রশ্ন নাগরিকদের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ: শীর্ষ ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: বিস্তারিত প্রতিবেদন। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকের নিরপেক্ষ অবস্থান ঘোষণায় হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চুর ধন্যবাদ ও অভিনন্দন। যুগান্তকারী পরিবর্তনের রূপকার: চিরবিদায় নিলেন কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

প্রবাসীদের রেমিট্যান্সে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১৪২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আগামী অর্থবছরেও বৈধ চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স আনার লক্ষ্যে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসেই, অর্থাৎ ২০২৬ সালের মার্চ মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিট্যান্স ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।

তিনি বলেন, রেমিট্যান্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি, এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকার প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিচ্ছে এবং এ খাতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা