মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরের কচুয়ায় অবৈধ ড্রেজারে মাটি কাটার মহোৎসব: প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে এলাকাবসীর ক্ষোভ। প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে। রসিদ ছাড়া লাগেজ র‍্যাপিংয়ের সেবা প্রদান: ২০ হাজার টাকা জরিমানা ও চাকরিচ্যুত করার নির্দেশ। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি শনাক্ত: এসডো’র গবেষণা। হাজীগঞ্জ বাজারে পুলিশের উচ্ছেদ অভিযান: সাধুবাদ পেলেও যানজটের মূল কারণ নিয়ে প্রশ্ন নাগরিকদের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ: শীর্ষ ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: বিস্তারিত প্রতিবেদন। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকের নিরপেক্ষ অবস্থান ঘোষণায় হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চুর ধন্যবাদ ও অভিনন্দন। যুগান্তকারী পরিবর্তনের রূপকার: চিরবিদায় নিলেন কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

নিয়োগ পরীক্ষায় ডিভাইস দিয়ে ন/ক/ল, চাঁদপুরে হাজীগঞ্জের দুইজনের কা/রা/দ/ণ্ড.

মো. ইসহাক হোসাইন (সজীব) / ১৬৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদে জনবল নিয়োগ পরীক্ষায় মোট ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটক পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কলেজ গেট সংলগ্ন ‘মা কম্পিউটার’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনকে প্রাথমিক তদন্ত শেষে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী হলেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার মো. হাবিবুর রহমান (৩২), পিতা- মো. মাসুদ আলম।

এছাড়া কেন্দ্রের বাইরে থেকে নকলের কাজে সহযোগিতার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হাজীগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মো. রিয়াদুল ইসলাম (২৮), পিতা- জয়নাল আবেদিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা